1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 15, 2026, 9:21 pm

ইংল্যান্ডের বিপক্ষে নতুন রক্ষণ কৌশলে নামছে আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : Wednesday, July 15, 2026
  • 21 Time View

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা শুরু হয়েছে। দেশটির জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম Olé জানিয়েছে, ইংলিশদের মোকাবিলায় আলবিসেলেস্তেদের মূল একাদশে কয়েকটি পরিবর্তনের পরিকল্পনা করছেন কোচ লিওনেল স্কালোনি।

প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনার রক্ষণভাগে পরিবর্তনের সম্ভাবনাই সবচেয়ে বেশি। ডান দিকের ডিফেন্সে নাহুয়েল মোলিনার পরিবর্তে গনজালো মন্তিয়েলকে খেলানোর কথা ভাবছেন স্কালোনি। অন্যদিকে বাম প্রান্তে নিকোলাস তাগলিয়াফিকোর জায়গায় অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দিকে ব্যবহার করার সম্ভাবনাও রয়েছে। তবে ম্যাচের আগে পর্যন্ত এই দুই পজিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সম্ভাব্য একাদশে গোলবারের দায়িত্বে থাকছেন বিশ্বস্ত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। সেন্টার-ব্যাক জুটি হিসেবে দেখা যেতে পারে ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজকে।

মাঝমাঠেও স্কালোনির সামনে রয়েছে কয়েকটি বিকল্প। রদ্রিগো ডি পল, জুলিয়ানো সিমেওনে কিংবা এক্সেকিয়েল পালাসিওসের মধ্যে একজনকে দেখা যেতে পারে লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে।

আক্রমণভাগে অবশ্য বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে আক্রমণে থাকবেন জুলিয়ান আলভারেজ। কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত গোল করা আলভারেজের ওপর বাড়তি আস্থা রাখছেন কোচ স্কালোনি।

তবে সংবাদমাধ্যমে প্রকাশিত এই একাদশ এখনো চূড়ান্ত নয়। ম্যাচের আগে স্কালোনি নিজেও একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, “দলটা আমার মাথায় আছে, কিন্তু খেলোয়াড়দের এখনো জানাইনি। আমরা কিছু পরিবর্তনের কথা ভাবতে পারি। এর উদ্দেশ্য হবে প্রতিপক্ষকে চাপে রাখা এবং তাদের শক্তির জায়গাগুলো নিয়ন্ত্রণ করা।”

বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার (১৫ জুলাই) রাত ১টায় মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফাইনালের টিকিট নিশ্চিত করতে দুই দলই সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। এই ম্যাচের জয়ী দল শিরোপার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে।

মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। অন্যদিকে ইংল্যান্ড দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বড় কোনো আন্তর্জাতিক শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করতে চাইবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV