1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 6, 2026, 5:44 pm

কোয়ার্টার ফাইনালে কার মুখোমুখি হবে ইংল্যান্ড কে সেই প্রতিদ্বন্দ্বী ?

Reporter Name
  • Update Time : Monday, July 6, 2026
  • 26 Time View

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম রোমাঞ্চকর ম্যাচে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। এক পর্যায়ে ১০ জনের দলে পরিণত হলেও লড়াই থামায়নি থ্রি লায়ন্সরা। বরং শেষ পর্যন্ত দুর্দান্ত মানসিক দৃঢ়তা দেখিয়ে জয় নিশ্চিত করে শেষ আটে পা রেখেছে ইউরোপের অন্যতম পরাশক্তি।

ম্যাচের নায়ক ছিলেন জুড বেলিংহ্যাম। মাত্র দুই মিনিটের ব্যবধানে করা জোড়া গোলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। তার দুর্দান্ত নৈপুণ্যে এগিয়ে যাওয়ার পর শেষ ৩৬ মিনিটেরও বেশি সময় ১০ জন নিয়ে খেলেও ইংল্যান্ড জয় ধরে রাখতে সক্ষম হয়।

অন্যদিকে, কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ নরওয়েও নিজেদের শেষ ষোলোর ম্যাচে শক্তিশালী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে দারুণ বার্তা দিয়েছে। ম্যাচের শেষ দিকে আরলিং হালান্ডের জোড়া গোলে জয় প্রায় নিশ্চিত করে ফেলে স্ক্যান্ডিনেভিয়ান দলটি। যোগ করা সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন ব্রাজিল অধিনায়ক নেইমার, তবে তা শুধু ব্যবধানই কমিয়েছে।

এবার তাই শেষ আটে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল। আগামী ১২ জুলাই বাংলাদেশ সময় রাত ৩টায় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই কোয়ার্টার ফাইনাল।

এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে দুই গোলমেশিন হ্যারি কেইন ও আরলিং হালান্ডের মুখোমুখি লড়াই। একদিকে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা কেইন, অন্যদিকে আধুনিক ফুটবলের অন্যতম ভয়ংকর স্ট্রাইকার হালান্ড। দুই তারকার পাশাপাশি মিডফিল্ডে জুড বেলিংহ্যাম ও মার্টিন ওডেগার্ডের দ্বৈরথও ম্যাচটিকে আরও জমজমাট করে তুলতে পারে।

ইংল্যান্ড আক্রমণাত্মক ফুটবল, অভিজ্ঞতা এবং বড় টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে কিছুটা এগিয়ে থাকলেও নরওয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর। বিশেষ করে হালান্ডের দুর্দান্ত ফর্ম এবং দ্রুতগতির পাল্টা আক্রমণ ইংলিশ রক্ষণকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে।

দুই দলই শেষ ষোলোতে শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে এসেছে। ফলে কোয়ার্টার ফাইনালের এই লড়াইয়ে কোনো দলই সহজে ছাড় দেবে না। সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে মাঠে নামবে দুই ইউরোপীয় পরাশক্তি, আর ফুটবলপ্রেমীরা অপেক্ষায় থাকবেন আরেকটি হাইভোল্টেজ বিশ্বকাপ মহারণের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV