সম্ভাব্য একাদশে আছেন যারা ব্রাজিল স্কোয়াডে চমক, ফিরবেন নেইমার
Reporter Name
Update Time :
Sunday, July 5, 2026
38 Time View
ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের শেষ ষোলোর কঠিন সমীকরণে আজ রাতে নরওয়ের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ‘নকআউট’ ম্যাচে হারলেই বিদায়—এমন চাপের মুখে দাঁড়িয়ে আছে সেলেসাওরা।
ম্যাচের আগে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে নেইমার জুনিয়র শুরুর একাদশে ফিরবেন কি না। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি সংবাদ সম্মেলনে তাকে নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়র একসঙ্গে খেলতে সক্ষম এবং প্রয়োজন হলে তারা একসঙ্গে মাঠে নামবে। আনচেলত্তির ভাষায়, “নেইমার এখন সম্পূর্ণ ফিট। দলকে প্রয়োজন হলে তাকে ৯০ মিনিটও খেলানো সম্ভব।”
তবে তিনি নিশ্চিত করেননি যে নেইমার আজকের ম্যাচে শুরু থেকেই থাকবেন কি না। জাপানের বিপক্ষে কঠিন ম্যাচের পর দলে কিছু খেলোয়াড়ের ইনজুরি সমস্যা থাকায় একাদশ নিয়ে বাড়তি হিসাব-নিকাশ করতে হচ্ছে কোচকে।
এদিকে ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যমের দাবি, নেইমারকে আজ শুরুর একাদশেই দেখা যেতে পারে। যদিও আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণা এখনও হয়নি। সম্ভাব্য একাদশে কিছু পরিবর্তনের আভাস পাওয়া গেছে।
সব মিলিয়ে আজকের ম্যাচ ঘিরে ব্রাজিল শিবিরে উত্তেজনা, চাপ ও কৌশলগত দোলাচল একসঙ্গে কাজ করছে। নেইমারের উপস্থিতি শেষ পর্যন্ত শুরুর একাদশে আসে কি না—সেদিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব।
Leave a Reply