1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 18, 2026, 5:17 pm

সারাদেশে আজ শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা

Reporter Name
  • Update Time : Wednesday, April 15, 2026
  • 23 Time View

তিস্তা নিউজ ডেস্ক

সারাদেশে আজ (১৫ এপ্রিল) থেকে শুরু হয়েছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা; প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত প্রথম দিনে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে; এর আগে ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সূচি অনুমোদন পায় এবং পরে বিস্তারিত প্রকাশ করা হয়; সূচি অনুযায়ী ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে, প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে আড়াই ঘণ্টা ধরে চলবে; তবে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ক্ষেত্রে ভিন্ন সূচিতে ১৭ এপ্রিল গণিত দিয়ে পরীক্ষা শুরু হয়ে ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজির মাধ্যমে শেষ হবে; পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV