1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
August 30, 2026, 3:59 pm

সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য সুখবর

Reporter Name
  • Update Time : Tuesday, March 31, 2026
  • 105 Time View

তিস্তা নিউজ ডেস্ক

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অতিরিক্ত বরাদ্দ দিয়েছে। অধিদপ্তরের বাজেট শাখা থেকে জারি করা আদেশে এই অতিরিক্ত অর্থ ব্যয়ের অনুমোদন ও মঞ্জুরি দেওয়া হয়েছে।

বরাদ্দকৃত অর্থ ব্যবহার করা হবে প্রশাসনিক ব্যয়, অবকাঠামো মেরামত, সরঞ্জাম ক্রয় এবং বকেয়া পাওনা পরিশোধের জন্য। মাউশি জানিয়েছে, এই বরাদ্দের আওতায় বিদ্যালয়গুলো ২০২৪-২৫, ২০২৩-২৪ এবং ২০২২-২৩ অর্থবছরের বকেয়া পাওনাদি পরিশোধ করতে পারবে। খাতের মধ্যে রয়েছে প্রশাসনিক ব্যয়, জ্বালানি (পেট্রোল, অয়েল ও লুব্রিকেন্ট), ভ্রমণ ও বদলি ভাতা, মুদ্রণ ও মনিহারি, সাধারণ সরবরাহ ও কাঁচামাল এবং যন্ত্রপাতি ও সরঞ্জামাদি।

আদেশে আরও বলা হয়েছে, সদ্য সরকারি করা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা মাউশির পূর্বানুমোদন ছাড়া কোনো বকেয়া বেতন বা ভাতা উত্তোলন করতে পারবেন না। এছাড়া, শ্রান্তিবিনোদন ছুটি মঞ্জুর করার ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানরা তাদের অধীনস্থদের ছুটি অনুমোদন করবেন এবং প্রতিষ্ঠানের প্রধানদের ছুটি মঞ্জুর করবেন শিক্ষা অধিদপ্তর।

বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি সব আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। মাউশি জানিয়েছে, ভবিষ্যতে কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যয় নির্বাহকারী কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান প্রধান ব্যক্তিগতভাবে দায়ী হবেন। বরাদ্দের অব্যয়িত বা উদ্বৃত্ত অর্থ আগামী ৩০ জুন ২০২৬-এর মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV