1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 4, 2026, 7:28 am

বহুল আলোচিত চানখারপুল হ/ত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ জনের ফাঁ/সি

Reporter Name
  • Update Time : Monday, January 26, 2026
  • 134 Time View

তিস্তা নিউজ ডেস্ক:

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বহুল আলোচিত চানখারপুলে হত্যাকাণ্ডের মামলায় রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

রায়ে সাবেক ডিএমপি কমিশনারসহ তিনজনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন—ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম। ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন।

এ মামলায় আরও কয়েকজন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলামকে তিন বছর করে কারাদণ্ড প্রদান করেন ট্রাইব্যুনাল।

রায় ঘোষণার সময় ট্রাইব্যুনাল বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের ওপর সহিংসতা ও হত্যাকাণ্ড চালানো মানবাধিকার ও আইনের চরম লঙ্ঘন। এমন অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি, যাতে ভবিষ্যতে কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার সাহস না পায়।

চানখারপুলের এ হত্যাকাণ্ডটি দীর্ঘদিন ধরে জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে আসছিল। রায় ঘোষণার মধ্য দিয়ে বিচারপ্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাষ্ট্রপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV