1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 26, 2026, 9:29 pm

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিলেন নীলফামারীর জনপ্রতিনিধিরা

Reporter Name
  • Update Time : Tuesday, January 20, 2026
  • 106 Time View

নিজস্ব প্রতিনিধি,

নীলফামারীর ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকিরসহ আরও আটজন জনপ্রতিনিধি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা শহরের পৌর বাজারস্থ বিএনপি কার্যালয়ে নীলফামারী-২ আসনের বিএনপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করা হয়।

যোগদান শেষে হেদায়েত আলী শাহ ফকির বলেন, “তুহিন ভাই আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন। আমরা নীলফামারীর উন্নয়ন চাই। তাঁর হাত ধরেই এ এলাকায় পরিবর্তন আসতে পারে।”

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, মোস্তফা হক প্রধান বাচ্চু এবং অন্যান্য দলীয় নেতা উপস্থিত ছিলেন।

প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, “নীলফামারীকে নিরক্ষরমুক্ত, শিক্ষানগরী ও স্বাস্থ্যনগরী হিসেবে গড়ে তুলতে চাই। নির্বাচিত হলে আগামী পাঁচ বছরের মধ্যে নীলফামারী রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে।”

বিএনপিতে যোগদানকারী জনপ্রতিনিধিদের মধ্যে রয়েছেন মশিউর রহমান, মজিবুল হক, বিজয় চন্দ্র, আহাদ আলী, মোহাম্মদ মজনু, মনি বেগম, আঞ্জুআরা বেগম ও মমতা বেগম। অনুষ্ঠানের শেষে প্রার্থী তুহিন যোগদানকারীদের মিষ্টিমুখ করান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV