1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 19, 2026, 1:39 pm

প্রফেসর মুহাম্মদ ইউনূস গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে আহ্বান

Reporter Name
  • Update Time : Tuesday, January 20, 2026
  • 78 Time View

নিজস্ব প্রতিনিধি,

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (১৯ জানুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভিডিও-বার্তায় তিনি বলেন, “নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। ‘হ্যাঁ’‑তে সিল দিলে দেশের ভবিষ্যতের দরজা খুলবে। নিজে সিল দিন এবং পরিচিত সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসুন। দেশ পাল্টে দিন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে দেশ গড়ার সুযোগ নেব।”

প্রধান উপদেষ্টা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা। এটি গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনেছে। জুলাই সনদ প্রণয়ন ও এর বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি প্রয়োজন। এজন্য গণভোট আয়োজন করা হয়েছে।”

তিনি আরও জানান, “গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে জনগণের সম্মতি নেওয়া হবে। বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে, পার্লামেন্টে নারীদের অংশীদারিত্ব বাড়বে, উচ্চকক্ষ গঠিত হবে, রাষ্ট্রভাষা ও জাতিগত ভাষার স্বীকৃতি নিশ্চিত হবে, এবং ক্ষমতার ভারসাম্য বজায় থাকবে।”

শেষে প্রধান উপদেষ্টা দেশবাসীকে আহ্বান জানান, “আগামী নির্বাচনে গণভোটে অংশ নিন এবং রাষ্ট্রকে আপনার প্রত্যাশা অনুযায়ী গড়ার জন্য ‘হ্যাঁ’-তে সিল দিন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV