1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
August 30, 2026, 3:07 pm

বিরতির পর সিলেটে তারেক, শুরু ভোটযাত্রা হজরত শাহজালাল ও শাহপরানের পুণ্যভূমি থেকে

Reporter Name
  • Update Time : Tuesday, January 13, 2026
  • 159 Time View

নিজস্ব প্রতিনিধি,

প্রায় দুই দশক পর সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২২ জানুয়ারি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন। একই দিনে সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সোমবার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, পীর-আউলিয়ার পুণ্যভূমি সিলেট থেকেই তারেক রহমান প্রচারণা শুরু করবেন। তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হয়ে এবং বেগম খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থেকেই প্রচারণা শুরু করেছেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমানও মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু করবেন।

তারেক রহমানের সিলেট সফর উপলক্ষে জেলা ও মহানগর বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী জানান, ৩৬০ আউলিয়ার আধ্যাত্মিক নগরী সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন তিনি। সফরের শুরুতে নগরীর হজরত শাহজালাল ও খাদিমনগরের হজরত শাহপরান মাজার জিয়ারত করবেন। এরপর সকাল ১১টায় আলিয়া মাদরাসা মাঠে জনসভায় বক্তব্য রাখবেন।

জনসভা শেষে তিনি সিলেট-ঢাকা মহাসড়ক পথে বিভিন্ন নির্বাচনী এলাকায় সমাবেশে যোগ দেবেন। মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলা থেকেও নেতাকর্মীরা অংশ নেবেন। ২১ জানুয়ারি রাতে সিলেটে পৌঁছাবেন তিনি।

সর্বশেষ ২০০৫ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে সিলেট সফর করেছিলেন। দীর্ঘ বিরতির পর আবার আসছেন। দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পথে ফ্লাইটটি প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতি শেষে বিমান ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV