1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 5, 2026, 11:43 am

চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতের সঙ্গে নতুন ধারার সম্পর্ক গড়তে চায় বিএনপি

Reporter Name
  • Update Time : Sunday, January 11, 2026
  • 166 Time View

নিজস্ব প্রতিনিধি,

নানামাত্রিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ভারতের সঙ্গে নতুন ধারার সম্পর্ক গড়ে তুলতে চায় বিএনপি। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সাক্ষাৎকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কথা বলেন।

শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। একই দিনে ঢাকায় নিযুক্ত তুরস্ক ও মিশরের রাষ্ট্রদূতরাও তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠক শেষে হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, তারেক রহমানের রাজনৈতিক প্রত্যাবর্তনকে ঘিরে আন্তর্জাতিক মহলের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই আগ্রহের অংশ হিসেবেই ভারতের হাইকমিশনারসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা বিএনপির সঙ্গে মতবিনিময় করছেন। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে রাষ্ট্র পরিচালনা, কূটনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক সহযোগিতা কীভাবে এগিয়ে নেওয়া হবে—এসব বিষয় নিয়েই আলোচনা হয়েছে।

হুমায়ুন কবির আরও বলেন, ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের ইঙ্গিত দেশটির প্রধানমন্ত্রীর শোকবার্তাতেই স্পষ্ট ছিল, যেখানে বাংলাদেশের সঙ্গে নতুন সম্পর্ক গড়ার কথা বলা হয়েছে। চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবিলা করে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা যায়, সে বিষয়ে প্রণয় ভার্মার সঙ্গে আলোচনা হয়েছে। তিনি জানান, এটি ছিল মূলত একটি সৌজন্য সাক্ষাৎ এবং খুব বিস্তারিত আলোচনা হয়নি।

আগামী দিনগুলোতে অন্যান্য কূটনীতিকদের সঙ্গেও ধারাবাহিকভাবে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV