1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
October 23, 2026, 8:58 am

১১ দলীয় জোটের অভিযোগে উত্তপ্ত নির্বাচনী পরিবেশ, ব/র্জনের সম্ভাবনা অনিশ্চিত

Reporter Name
  • Update Time : Saturday, January 10, 2026
  • 206 Time View

নিজস্ব প্রতিনিধি,

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়েত ও এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় জোট নানা অভিযোগ তুলছে। তফসিল ঘোষণার পর থেকে তারা নির্বাচন কমিশন ও প্রশাসনের ভূমি নিয়ে একের পর এক উদ্বেগ প্রকাশ করছে। এ নিয়ে প্রশ্ন উঠছে, জোটটি কি শেষ পর্যন্ত নির্বাচন বর্জনের পথে যেতে পারে।

রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান বলেন, নির্বাচন বর্জনের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পার হয়ে প্রতীক বরাদ্দ হলেও জোট চাইলে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিতে পারে। অতীতেও এমন নজির আছে। জোটের অভিযোগ, প্রশাসন ও কমিশন কার্যত বিএনপির পক্ষে কাজ করছে।

তিনি আরও বলেন, বর্তমান নির্বাচনী পরিবেশ অতীতের তুলনায় ভারসম্যহীন। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচন তুলনামূলকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও এবার বিএনপি বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। জোটের জন্য কম আসন পাওয়াও বড় উদ্বেগের বিষয়। তাই যদি তারা লক্ষ্য করে আসনের সংখ্যা খুব কম, তাহলে মাঠে বিরোধী রাজনীতি চালানো তাদের জন্য কঠিন হয়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV