1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 19, 2026, 1:41 pm

১৯ বছর পর বগুড়ায় তারেক রহমান: রোববারের সফর ঘিরে জোর প্রস্তুতি

Reporter Name
  • Update Time : Wednesday, January 7, 2026
  • 93 Time View

দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো ঢাকার বাইরে সফরে যাচ্ছেন। আগামী রোববার (১১ জানুয়ারি) তিনি বগুড়া সফর করবেন, যা প্রায় ১৯ বছর পর তার এই জেলায় আগমন। নির্বাচনী এলাকা হওয়ায় সফর ঘিরে স্থানীয় বিএনপির মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

বিএনপির গুলশান কার্যালয়ের একটি সূত্র জানায়, ১১ জানুয়ারি সন্ধ্যার দিকে তারেক রহমান বগুড়ায় পৌঁছাবেন এবং সেখানে একটি হোটেলে রাত্রিযাপন করবেন। পরদিন সোমবার সকাল ১০টায় তিনি শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় জেলা বিএনপির আয়োজিত গণদোয়া কর্মসূচিতে অংশ নেবেন।

গণদোয়া শেষে তারেক রহমান শহরের সাতমাথা, তিনমাথা ও মাটিডালি হয়ে মহাস্থানগড়ে হজরত শাহ সুলতান বলখী মাহী সাওয়ার (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর তিনি রংপুরের উদ্দেশে যাত্রা করবেন। রংপুরে গিয়ে তিনি জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন বলে জানা গেছে।

বগুড়া জেলা বিএনপির নেতারা জানিয়েছেন, দীর্ঘদিন পর নেতার সফর উপলক্ষে গণসংবর্ধনাসহ নানা কর্মসূচির চিন্তা থাকলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসনের প্রার্থী হওয়ায় নির্বাচনি আচরণবিধি মেনে সেসব কর্মসূচি বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ার গাবতলী। ২০০১ সালে এখান থেকেই বিএনপির রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন তারেক রহমান। এবার তিনি বগুড়া সদর-৬ আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV