1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 2, 2026, 7:36 am

দেশজুড়ে কুয়াশা ও শীতের প্রকোপ, যোগাযোগ ব্যবস্থায় বিঘ্নের আ/শ/ঙ্কা

Reporter Name
  • Update Time : Sunday, January 4, 2026
  • 185 Time View

নিজস্ব প্রতিনিধি,

দেশের সাতটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর প্রভাবে সারা দেশেই শীতের তীব্র অনুভূতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (৪ জানুয়ারি) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। কোনো কোনো এলাকায় এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

বর্তমানে পাবনা, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, মৌলভীবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এই সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দিনের বেলাতেও শীতের অনুভূতি বজায় থাকবে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট থাকতে পারে। এতে করে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দেশের নদী অববাহিকা এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। বুধবার ও বৃহস্পতিবারও কুয়াশার প্রভাব অব্যাহত থাকবে। তবে বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV