1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 21, 2026, 11:13 am

বগুড়া, দিনাজপুর ও ফেনী থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া

Reporter Name
  • Update Time : Monday, December 29, 2025
  • 98 Time View

নিজস্ব প্রতিনিধি,

প্রথমবারের মতো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্রে স্বাক্ষরের পরিবর্তে টিপসই দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রোববার রাতে সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানা যায়। দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মেডিকেল বোর্ডের সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তিনি বলেন, “খালেদা জিয়া সংকটময় সময় পার করছেন। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।” শারীরিক অসুস্থতার কারণেই এবার মনোনয়নপত্রে স্বাক্ষর না করে টিপসই দিতে হয়েছে বলে জানা গেছে।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, খালেদা জিয়া আসন্ন নির্বাচনে তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আসনগুলো হলো বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১। এর মধ্যে দিনাজপুর-৩ আসনের জন্য রোববার রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

অন্যদিকে, বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু এবং জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম। ফেনী-১ আসনের মনোনয়নপত্র সোমবার জমা দেওয়ার কথা রয়েছে, যা দেবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু।

খালেদা জিয়ার অসুস্থতার মধ্যেও নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তকে বিএনপি নেতারা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV