1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 6, 2026, 2:51 pm

জামাতের সঙ্গে আসন সমঝোতা: এনসিপির অভ্যন্তরীণ সংকট

Reporter Name
  • Update Time : Monday, December 29, 2025
  • 162 Time View

নিজস্ব প্রতিনিধি,

ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ছোট-বড় রাজনৈতিক দলগুলোতে একের পর এক নাটকীয়তা দেখা দিচ্ছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তাসনোভা জামিন পদত্যাগ করেছেন। তিনি নিজের ফেসবুক পোস্টে জানান, জামাতের সঙ্গে আসন সমঝোতা তার কাছে গ্রহণযোগ্য নয়। তাসনোভা লিখেছেন, “এরকম সিদ্ধান্ত আমি হজম করতে পারব না।”

ঢাকা-১৭ আসনের জন্য এনসিপির প্রার্থী ছিলেন তাসনোভা। কিন্তু দল ছাড়ার সঙ্গে সঙ্গে তিনি নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছেন। তিনি আরও প্রতিশ্রুতি দিয়েছেন যে, যারা তার পাশে অনুদান দিয়ে দাঁড়িয়েছিলেন, তাদের অনুদান ধাপে ধাপে ফেরত দেবেন।

জামাতকে সঙ্গে নেওয়ার প্রসঙ্গে এনসিপি ইতিমধ্যেই চাপে। একের পর এক পদত্যাগে দলের অভ্যন্তরীণ সংকট প্রকাশ পাচ্ছে। এর আগে জ্যেষ্ঠ নেতা তাসলিম জারা এবং মীর আসাদুল হকও একই ইস্যুতে পদত্যাগ করেছেন। তবু এনসিপির বৃহত্তর অংশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে আগ্রহী। এই অবস্থায় দলের অভ্যন্তরীণ ঐক্য এবং নির্বাচনী কৌশল বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, যা আসন্ন নির্বাচনের ফলাফলের ওপর প্রভাব ফেলতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV