1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 6, 2026, 2:51 pm

জোট বিরোধী অবস্থান স্পষ্ট করে এনসিপি নেতা: আমাদের আদর্শই প্রধান

Reporter Name
  • Update Time : Sunday, December 28, 2025
  • 169 Time View

নিজস্ব প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন বলেছেন, বাংলাদেশ জামায়েত ইসলামিকে এনসিপির জন্য নির্ভরযোগ্য রাজনৈতিক মিত্র নয়। তিনি সতর্ক করেছেন, জামায়াতের সঙ্গে যে কোনো সমঝোতা বা জোটে যুক্ত হলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে। রোববার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।

সামান্তা শারমিনের মতে, জামায়াত সম্প্রতি মন্তব্য করেছিল যে, তাদের রাজনৈতিক আদর্শ ও দেশের ভাবনার সঙ্গে একমত হলে যে কোনো দল তাদের সঙ্গে জোটবদ্ধ হতে পারে। তবে এনসিপির দীর্ঘদিনের আদর্শ ও রাষ্ট্রকল্প জামায়াতের মূলনীতির সঙ্গে সম্পূর্ণ ভিন্ন। বিচার সংস্কার, গণপরিষদ নির্বাচন এবং সেকেন্ড রিপাবলিককে কেন্দ্র করে গড়ে ওঠা এনসিপি এই তিনটি বিষয়ে অভিন্ন অবস্থানকে যেকোনো রাজনৈতিক মিত্রতার পূর্বশর্ত হিসেবে বিবেচনা করে।

তিনি আরও উল্লেখ করেন, নিম্নকক্ষে পিআর ব্যবস্থার আওয়াজ তুলে সংস্কার প্রক্রিয়াকে ব্যহত করছে জামায়াত। এজন্য এনসিপির শীর্ষ নেতৃত্ব ইতিপূর্বে স্পষ্ট করে দিয়েছেন, যারা সংস্কারের পক্ষে নয়, তাদের সঙ্গে কোনো জোট সম্ভব নয়। এই নীতির আলোকে জুলাই পদযাত্রার পর থেকে এনসিপি ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে।

সামান্তা শারমিন ফেসবুক পোস্টে স্পষ্ট করেছেন, জামায়াত বা বিএনপির সঙ্গে জোটের বিরোধের মানে তিনি বিএনপির পক্ষে অবস্থান নিচ্ছেন না। বরং এনসিপির মৌলিক আদর্শ ও নীতি বজায় রাখাই তার লক্ষ্য। তিনি নিজেকে এই আদর্শের সৈনিক মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV