আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বৃহস্পতিবার বিকেল পৌনে চারটায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।
ঘোষিত তালিকায় দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা স্থান পেয়েছেন। এর মধ্যে ঠাকুরগাঁও-২ থেকে আব্দুস সালাম, দিনাজপুর-৫ থেকে একে এম কামরুজ্জামান, নওগাঁ-৫ থেকে জাহিদুল ইসলাম ধলু, নাটোর-৩ থেকে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং সিরাজগঞ্জ-১ থেকে সেলিম রেজা মনোনয়ন পেয়েছেন।
দক্ষিণ-পশ্চিম অঞ্চলে যশোর-৫ এ এম ইকবাল হোসেন, নড়াইল-২ এ মোহাম্মদ মনিরুল ইসলাম, খুলনা-১ এ আমির এজাজ খান এবং পটুয়াখালী-২ আসনে মোহাম্মদ শহিদুল আলম তালুকদার প্রার্থী হয়েছেন। বরিশাল-৩ এ জয়নাল আবেদিন, ঝালকাঠি-১ এ রফিকুল ইসলাম জামাল, টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু মনোনীত হয়েছেন।
ময়মনসিংহ-৪ এ মোহাম্মদ আবু অহাব আকুন্দু ওয়ালিদ, কিশোরগঞ্জ-১ এ মোহাম্মদ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ এ শেখ মুজিবুর রহমান, মানিকগঞ্জ-১ এ এস এম জিন্না কোভিদ এবং মুন্সিগঞ্জ-৩ এ মোহাম্মদ কামরুজ্জামান মনোনয়ন পেয়েছেন।
ঢাকা অঞ্চলের মধ্যে ঢাকা-৭ এ হামিদুর রহমান, ঢাকা-৯ এ হাবিবুর রশিদ, ঢাকা-১০ এ শেখ রবিউল আলম, ঢাকা-১৮ এ এস এম জাহাঙ্গীর হোসেন এবং গাজীপুর-১ এ মোহাম্মদ মুজিবুর রহমান প্রার্থী ঘোষণা হয়েছেন। এছাড়া রাজবাড়ী-২ এ মোহাম্মদ হারুনুর রশিদ, ফরিদপুর-১ এ খন্দকার নাসিরুল ইসলাম, মাদারীপুর-১ এ নাদিয়া আক্তার এবং মাদারীপুর-২ এ জাহান্দার আলী খান মনোনীত হয়েছেন।
সিলেট বিভাগে সুনামগঞ্জ-২ আসনে নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ-৪ এ নুরুল ইসলাম, সিলেট-৪ এ আরিফুল চৌধুরী, হবিগঞ্জ-১ এ রেজা কিবরিয়া মনোনয়ন পেয়েছেন। চট্টগ্রাম বিভাগের মধ্যে কুমিল্লা-২ এ মোহাম্মদ সেলিম ভুইয়া, চট্টগ্রাম-৩ এ মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬ এ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-১৫ এ নাজমুল মোস্তফা আমিন এবং কক্সবাজার-২ আসনে আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ প্রার্থী ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৩ নভেম্বর বিএনপি প্রথম দফায় ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছিল। নতুন তালিকা যুক্ত হওয়ায় মোট ঘোষিত প্রার্থীর সংখ্যা আরও বেড়েছে।
Leave a Reply