1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 20, 2026, 12:55 am

নির্বাচনে পরিবর্তনের বার্তা: নতুন শাসনের স্বপ্নে জামায়াত

Reporter Name
  • Update Time : Saturday, November 29, 2025
  • 43 Time View

নিজস্ব প্রতিনিধি,

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন শাসনের ইতিহাস গড়তে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামি। রাজধানীতে শুক্রবার সকালে ভাষানটেক এলাকায় নির্বাচনী সমাবেশে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেন, তাদের রাজনৈতিক ভিত্তি ‘আল্লাহভীরুতা’, এবং বিদেশি কোনো ষড়যন্ত্রকে তারা গুরুত্ব দেবে না।

তিনি অভিযোগ করে বলেন, পোস্টার ছিঁড়ে বা অপপ্রচার চালিয়ে জামায়াতের জনপ্রিয়তা কমানো যাবে না। মানুষের হৃদয় থেকে জামায়াতকে সরানো অসম্ভব বলেও দাবি করেন তিনি।

নারীদের কর্মজীবনে অংশগ্রহণ বাধাগ্রস্ত করে—এমন অভিযোগের জবাবে জামায়াত আমির বলেন, এটি সম্পূর্ণ ভিত্তিহীন অপপ্রচার। তিনি উল্লেখ করেন, তার নিজের প্রতিষ্ঠানে নারী-পুরুষ সবাই সম্মানের সঙ্গে কাজ করেন এবং জামায়াত কখনোই নারীদের কর্মক্ষেত্রে সুযোগ সীমিত করার পক্ষে নয়।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা জানান, আগামী নির্বাচনে সরকার গঠনের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে জামায়াত। আওয়ামী লীগ ও বিএনপির ‘দুঃশাসন ও অপকর্মে’ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে উল্লেখ করে তারা বলেন, তারুণ্যের প্রথম ভোট এবার যাচ্ছে নতুন পরিবর্তনের দিকে—নতুন বাংলাদেশের পথে।

ঢাকা-১৭ আসনের কয়েক হাজার নেতাকর্মীর সমাবেশে বক্তব্য দেন দলটির এই আসনের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান। তিনি বলেন, বাংলাদেশ কোনো ব্যক্তি বা পরিবারের নয়; সকলকে সঙ্গে নিয়ে দেশ গঠনের প্রতিশ্রুতি দেন তিনি। দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকারও ব্যক্ত করেন জামায়াতের এই প্রার্থী।

ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার প্রসঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ৫৪ বছরের ইতিহাসে জামায়াত কখনো ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পদ লুট বা ক্ষতিগ্রস্ত করার সঙ্গে জড়িত ছিল না। রাষ্ট্র পরিচালনায় জোর-জবরদস্তি নয়—ন্যায়, সমতা ও সাম্য প্রতিষ্ঠাই হবে জামায়াতের মূল নীতি বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV