নিজস্ব প্রতিনিধি,
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ত্রয়দশ
জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে
প্রস্তুতি শুরু করেছে দেশের প্রধান
দলগুলো। বিশেষ করে বিএনপি সহ অন্যান্য
দলগুলো প্রাথমিক পর্যায়ে প্রার্থী তালিকা
ঘোষণা করেছে। তবে সম্প্রতি মানবতা বিরোধী
অপরাধের মামলায় সাবেক আওয়ামী সরকারের
ফাঁসির রায়কে ঘিরে কিছুটা অস্থীতিশীল
হয়ে পড়েছে দেশের পরিস্থিতি। এতে আতঙ্ক
ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যেও।
অনেকে আসন্ন নির্বাচন নিয়েও আশঙ্কা
প্রকাশ করেন। তবে এসব আশঙ্কার কথা উড়িয়ে
দিয়ে নির্বাচন নিয়ে নতুন বার্তা
দিয়েছেন সেনাপ্রধান জেনারেল
ওয়াকারুজ্জামান।
সেনাপ্রধান বলেন, দেশের আইন-শৃঙ্খলা
রক্ষায় সেনাবাহিনী দায়িত্ব পালন করছে।
তিনি বলেন, দেশ নির্বাচনের দিকে যাচ্ছে।
সেই নির্বাচনে আমরা যথাযথভাবে সরকারকে
সহযোগিতা করব। নির্বাচন কমিশনকে সহযোগিতা
করব যেন একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত
হয়।
রোববার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা
সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে
সেনাপ্রধান আরো বলেন, মুক্তিযোদ্ধাদের
দেখানো পথ অনুসরণ করে দেশের স্বার্থে ও
মানুষের কল্যাণে কাজ করে যাবে বাংলাদেশ
সেনাবাহিনী।
অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে
অসামান্য অবদানের জন্য 64 সেনা সদস্যকে
পদক এবং 75 মুক্তিযোদ্ধা পরিবারকে
সম্মাননা প্রদান করেন সেনাপ্রধান। 2024 25
ও 2025 26 অর্থবছরে নানা অবদানের জন্য নয়
জনকে সেনাবাহিনী পদক, 17 জনকে অসামান্য
সেবাপদক এবং 38 সেনা সদস্যকে বিশিষ্ট
সেবাপদক দেয়া হয়।
Leave a Reply