নিজস্ব প্রতিনিধি,
শুক্রবারের শক্তিশালী কম্পনের পর 24 ঘন্টা
না যেতেই আবারও ভূমিকম্প। এবারও উৎপত্তি
ঢাকা থেকে 29 কিলোমিটার দূরে নরসিংদীর
পলাশ এলাকায়। যদিও অনুভূত হয়েছে
আশুলিয়ার বাইপাইলে। ভূমিকম্প গবেষণা
কেন্দ্র জানিয়েছে রেক্টার স্কেলে এই
ভূকম্পনের মাত্রা ছিল 3.3।
>> সকাল 10টা 36 মিনিট 12 সেকেন্ডে আশুলিয়ার
বাইপেল এলাকায় ভূমিকম্প হয়েছে এমন তথ্য
দেয় আবহাওয়া অফিস। পরে ভূমিকম্প
পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়
রিক্টার স্কেলে এর মাত্রা 3.3 এবার
উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ।
গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা
রুবায়েত কোভিদ জানান এবারের কম্পনটি
গতকালের 5.7 মাত্রার ভূমিকম্পেরই আফটার
শক। তিনি আরও জানান
প্রাথমিক ধারণা ছিল উৎপত্তিস্থল ঢাকার
উত্তর পশ্চিমে কিন্তু বিশ্লেষণে দেখা যায়
কেন্দ্র সরে গেছে উত্তরপূর্ব দিকে অর্থাৎ
নরসিংদীর পলাশে মৃদু হওয়ায় সাধারণ
মানুষের কাছে খুব একটা অনুভূত হয়নি
>> এদিকে ভূমিকম্পে নরসিংদীর পলাশ
রেসিডেনশিয়াল মডেল কলেজের মাঠে দেখা
দেয়া ফাটল পরিদর্শন করেছে ঢাকা
বিশ্ববিদ্যালয়ের ভূততত্ত্ব বিভাগের একটি
দল। রে্যাপিড ফিল্ড টেস্টের অংশ হিসেবে
বেলা 12 টায় ভূততত্ত্ব বিভাগের গবেষক
শিক্ষক ও শিক্ষার্থীদের একটি দল ঘটনাস্থলে
পৌঁছায়।
এই আবহাওয়াবিদের মতে একটি বড়
ভূমিকম্প হলে পরবর্তী কয়েক ঘন্টা বা
কয়েকদিন ধরে এ ধরনের মৃদুকম্পন অব্যাহত
থাকতে পারে। আর এই ধারাবাহিকতা ভবিষ্যতের
সম্ভাব্য ঝুঁকির দিকেও ইঙ্গিত করে। বড়
ভূমিকম্পের আশঙ্কা জনমনে বাড়াচ্ছে উদ্বেগ
উৎকণ্ঠা।
Leave a Reply