মনোয়ার হোসেন স্টাফ রিপোর্টার
দিন যত যাচ্ছে ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচন। নির্বাচনী প্রস্তুতি নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের দল গোছাতে ব্যাপক প্রচারনা চালাচ্ছে, এরই অংশ হিসাবে আজ ১৯ শে অক্টবর ২০২৫ খ্রিস্টাব্দে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি নীলফামারি জেলার ডিমলা উপজেলার ৫ নং গয়াবাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ওয়ার্ড পর্যায়ে সদস্য সংগ্রহ অভিযান ও জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব, মোস্তফা হক বাচ্চু প্রধান, আহ্বায়ক- সদস্য সংগ্রহ অভিযান ডিমলা উপজেলা ও যুগ্ন আহ্বায়ক নীলফামারি জেলা বি এন পি। তিনি তার বক্তৃতায় বলেন- সমস্ত দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে বি এন পি সহ সকল অঙ্গ সংগঠন বৃহৎ ঐক্য গঠন করে নির্বাচনী কাজে সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, নির্বাচনে যে কোন অনিয়ম ও কারচুপি রুখে দিয়ে সচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটে নীলফামারি-১ (ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন কে জয়যুক্ত করে তাকে মন্ত্রী হওয়ার সুযোগ তৈরী করতে সহযোগিতা করতে হবে। এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন নীলফামারি জেলা বি এন পির অন্যতম উপদেষ্টা অধ্যাপক জনাব রইছুল আলম চৌধুরী, তিনি তার বক্তৃতায় বলেন, তুহিন ভাই M.P হলে ডিমলা ও ডোমারের অধিকাংশ শিক্ষিত ছেলে-মেয়েদের চাকরির ব্যবস্থা করবেন এছাড়া ডিমলা ও ডোমার কে রোল মডেল থানায় রূপান্তরিত করবে, অন্যান্য নেতা -নেত্রী বৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আধাপিকা জনবা সেতারা সুলতানা -উপদেষ্টা, নীলফামারি জেলা বি এন পি, সেফাউল আলম সেফু, সদস্য আহ্বায়ক কমিটি নীলফামারি জেলা বি এন পি,মনোয়ার হোসাইন, সাবেক সভাপতি ডিমলা উপজেলা বি এন পি ও আরও অনেক নেতা কর্মী বৃন্দ।
উক্ত ওয়ার্ড পর্যায়ে সদস্য সংগ্রহ ও আলোচনা সভায় অসংখ্য ভোটার বি এন পির সদস্য ফর্ম পূরণ করেন এবং শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে M.P করতে স্বতঃস্ফূর্ত মতবাদ ব্যাক্ত করেন
Leave a Reply