বাসুদেব রায়, ডোমার উপজেলা প্রতিনিধি:
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নীলফামারীর ডোমারে পাক-হানাদার বাহিনীর হাতে শালকী বিধৌত ডোমার বন বিভাগ বধ্যভূমিতে নিহত গেজেট ভুক্ত শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা চূড়ান্তকরণ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ই ডিসেম্বর) সকালে ডোমার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ’র আহ্বানে অনুষ্ঠিত সভায় ছোটরাউতা বধ্যভূমির শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা চূড়ান্তকরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জব্বার, সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শমশের আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ আল-আমিন রহমান প্রমুখ সহ উপজেলা ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও আহ্বায়কবৃন্দ।
সভা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত গেজেট ভুক্ত বীর মুক্তিযোদ্ধাবৃন্দকে ডিজিটাল সনদ হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply