বাসুদেব রায়, ডোমার উপজেলা প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ই ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গোমনাতী ইউনিয়নে অনুষ্ঠিত নৌকা মার্কার নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী-১ আসনে নৌকার মাঝি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার বলেন, ‘দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। আওয়ামী লীগ সরকারের কল্যাণে ডোমার ও ডিমলার অভাবনীয় উন্নয়ন ঘটেছে। যদি আগামী ৭ তারিখে নৌকা মার্কায় ভোট দেওয়া হয়, তাহলে আগামীতে আরও উন্নয়ন হবে। দেশের স্বার্থে, দশের স্বার্থে এবারের ভোট, নৌকা মার্কার পক্ষে হোক।’
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মোঃ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সহিদ আহম্মেদ সান্তু, ৩নং গোমনাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মেদ ফয়সাল শুভ, গোমনাতী ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ আব্দুল হামিদ প্রমুখ।
পথসভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply