বাসুদেব রায়, ডোমার উপজেলা প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের গোসাইগঞ্জ ফেডারেশনের মোড় থেকে সব্দিগঞ্জ ঈদগাহ মাঠ হয়ে আরও কয়েকশো মিটার রাস্তার হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ।
রবিবার (১২ই নভেম্বর) দুপুরে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের সব্দিগঞ্জ ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় প্রধান অতিথি হিসেবে রাস্তাটির উদ্বোধন করেন—নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার এমপি।
সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মাবুদ প্রমুখ।
Leave a Reply