1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 19, 2026, 8:19 pm

ডিমলা সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়

Reporter Name
  • Update Time : Friday, March 17, 2023
  • 155 Time View

জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলার ডিমলা সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ডিমলা সদর ইউনিয়নের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার রবিউল আলম এর বে-সরকারী ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী এ এইচ এম ফিরোজ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬-মার্চ) এ ইউনিয়নে ১৬টি কেন্দ্রে ১১৪টি বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে সকাল সারে ৮টা থেকে বিকেল সারে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের (নৌকা) প্রতীকের প্রার্থী এ এইচ এম ফিরোজ সরকার ৯ হাজার ৬২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র (চশমা) প্রতীক প্রার্থী উৎপল কুমার সিংহ রায় পেয়েছেন ৭ হাজার ৩৭৫ ভোট।

স্বতন্ত্র (আনারস) প্রতীকের প্রার্থী আমিনুর রহমান পেয়েছেন ৭৮৪ ভোট, ও স্বতন্ত্র (মোটরসাইকেল) প্রতীকের প্রার্থী মজিব উদ্দিন পেয়েছেন ৩২৮ ভোট। উপজেলার ৩নং ডিমলা সদর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৩৫৯ এরমধ্যে মহিলা ভোটার ১৮ হাজার ৪৮ জন, ও পুরুষ ভোটার সংখ্যা ১৮ হাজার ৩১০জন, হিজরা ১ জন।

উল্লেখ্য মেয়াদ কাল পুন্যের আগেই গত (১৪-ডিসেম্বর) ২০২১ তারিখে এ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম সরকার বার্ধক্যজনিত কারণে ইন্তেকালের করায় আসনটি শুন্য হলে ১৬ মার্চ ২০২৩ তারিখ এ আসনটিতে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV