1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 19, 2026, 12:52 am

ঘোষণা হলো এইচএসসি পরীক্ষার সময়সূচি

Reporter Name
  • Update Time : Saturday, April 18, 2026
  • 21 Time View

তিস্তা নিউজ ডেস্ক

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট সব বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, নির্ধারিত সূচি অনুযায়ী এবার পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এবারের এইচএসসি পরীক্ষায় গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন আনা হয়েছে। প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর ফলে সারা দেশে পরীক্ষার মান ও মূল্যায়নে সমতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগে শুধুমাত্র মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হলেও সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে ভিন্ন ভিন্ন প্রশ্নপত্র ব্যবহৃত হতো।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নফাঁস রোধ, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত এবং কেন্দ্র ব্যবস্থাপনা জোরদারে বিশেষ নজর দেওয়া হবে। ইতোমধ্যে পরীক্ষা কেন্দ্র নির্ধারণ, আসন বিন্যাস ও পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের প্রস্তুতি শুরু হয়েছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এ ঘোষণায় স্বস্তি ফিরেছে। নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হলে শিক্ষাবর্ষের স্বাভাবিক ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV