1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 19, 2026, 2:15 am

এসএসসি পরীক্ষায় লোডশেডিং রোধে শিক্ষামন্ত্রীর জরুরি নির্দেশনা

Reporter Name
  • Update Time : Saturday, April 11, 2026
  • 28 Time View

তিস্তা নিউজ ডেস্ক

এসএসসি ও সমমানের আসন্ন পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে আয়োজন করতে লোডশেডিং বন্ধে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, পরীক্ষা চলাকালে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে বিশেষ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হবে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। এ সময় স্থানীয় সংসদ সদস্য, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার সময় কোনোভাবেই বিদ্যুৎ বিভ্রাট গ্রহণযোগ্য নয়। বিশেষ করে সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকার অজুহাত হিসেবে বিদ্যুৎ না থাকার কথা উল্লেখ করা হলে তা সন্দেহজনক হিসেবে বিবেচিত হবে। তিনি স্পষ্টভাবে জানান, পরীক্ষাকেন্দ্রে ক্যামেরা বন্ধ রাখা যাবে না এবং যেকোনো সমস্যার ক্ষেত্রে কর্তৃপক্ষকে যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল শুরু হবে। প্রথমদিন বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। এরপর ৭ জুন থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ১৪ জুন পর্যন্ত চলবে।

পরীক্ষার্থীদের স্বস্তি নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV