1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 5, 2026, 12:23 pm

মাউশি’র জরুরি নির্দেশনা: এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ সতর্কতা

Reporter Name
  • Update Time : Sunday, March 29, 2026
  • 123 Time View

তিস্তা নিউজ ডেস্ক

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষা সুষ্ঠু, সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে শেষ করার লক্ষ্যে কেন্দ্রসচিবসহ মাঠপর্যায়ের সংশ্লিষ্টদের জন্য ১১টি বিশেষ নির্দেশনা জারি করেছে।

শনিবার (২৮ মার্চ) মাউশির পাঠানো চিঠিতে বলা হয়েছে, সব কেন্দ্রসচিবসহ মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা অবহেলা বা গাফিলতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আগামী ২১ এপ্রিল, মঙ্গলবার থেকে সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। সরকার এই পরীক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, যাতে কোনো ধরনের অনিয়ম বা নকল প্রতিরোধ করা যায়।

মাউশির ১১ দফা নির্দেশনা হলো:

১. নির্বাচিত প্রতিটি পরীক্ষা কেন্দ্র এবং প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে।
২. যেসব কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা অচল বা অকেজো রয়েছে, সেগুলো পরীক্ষা শুরুর আগেই সচল করতে হবে।
৩. সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ভিডিও যথাযথভাবে সংরক্ষণ করতে হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী তা সরবরাহ করতে হবে।
৪. প্রতিটি কক্ষে কাঁটাওয়ালা ঘড়ি স্থাপনের ব্যবস্থা নিতে হবে।
৫. স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হবে।
৬. কেন্দ্রসচিব ব্যতীত পরীক্ষার হলে কোনো শিক্ষক বা পরীক্ষার্থী মোবাইল ব্যবহার করতে পারবে না।
৭. পরীক্ষার্থীরা কোনো উপায়েই নকল বা অসদুপায় অবলম্বন করতে না পারে, তা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নিতে হবে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে শিক্ষার্থীদের দেহ তল্লাশি করতে হবে; মেয়েদের ক্ষেত্রে মহিলা শিক্ষক দ্বারা তল্লাশি করতে হবে।
৮. পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা টাঙিয়ে রাখতে হবে।
৯. প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি পর্যাপ্ত আলো ও বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
১০. সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক কেন্দ্রসচিবদের প্রদত্ত নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
১১. সুষ্ঠু, সুন্দর এবং নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে উপরোক্ত সব নির্দেশনা যথাযথভাবে কার্যকর করতে হবে।

মাউশি জানিয়েছে, নির্দেশনা না মানা বা অবহেলার ক্ষেত্রে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষার্থীদের জন্য এটি একটি সতর্কবার্তা যে, পরীক্ষার নৈতিকতা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং কেউ নকল বা অসদুপায় অবলম্বন করতে পারবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV