নিজস্ব প্রতিবেদক, জলঢাকা (নীলফামারী)
নীলফামারীর জলঢাকা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জলঢাকা উপজেলা শাখার আওতাধীন কাঁঠালী ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১১ মার্চ) বাদ আসর কাঁঠালী বিন্যাবাড়ী বাজারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র, ও
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জলঢাকা উপজেলা শাখার সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রজনীতিবিদ ও ব্যবসায়ী এবং মুক্ত হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শরিফুল ইসলাম বাবু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাঁঠালী ইউনিয়ন শাখার আমির সিদ্দিকুর রহমান বিপ্লব এবং কাঁঠালী ইউনিয়ন কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন,নীলফামারী জেলা শাখার যুগ্নসাধারণ সম্পাদক মোঃ বজলুর রশিদ লিপু।
সমগ্র অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক জলঢাকা উপজেলা যুবদল নেতা সেলিমুর রহমান সেলিম। অনুষ্ঠানটির প্রধান আয়োজক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নীলফামারী জেলা যুবদলের সাবেক নেতা হালিমুর রহমান ভানু
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনটেন্ট ক্রিয়েটর ওমর ফারুক, এবং কাঁঠালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আজারুল ইসলাম।
ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপস্থিত ওলামা দলের নেতৃবৃন্দ।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে কাঁঠালী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে আগত অতিথিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply