1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 4, 2026, 9:34 am

দীর্ঘ ২১ বছর পর টাঙ্গাইল-সিরাজগঞ্জ সফরে তারেক রহমান, উৎসাহে মুখর দলীয় নেতা-কর্মীরা

Reporter Name
  • Update Time : Saturday, January 31, 2026
  • 146 Time View

 তিস্তা নিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বহু বছর পর টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলায় নির্বাচনি সফরে যাচ্ছেন। এই সফরকে কেন্দ্র করে দুই জেলায় দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বগুড়া থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্পপার্ক মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তারেক রহমান অংশগ্রহণ করবেন। জনসভাস্থল ইতিমধ্যে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। সিরাজগঞ্জে তার আগমনকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। দলীয় নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ তাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

রাজশাহী ও রংপুর বিভাগের নির্বাচনি সফরের অংশ হিসেবে সিরাজগঞ্জে আসা তারেক রহমান ওই দিন জেলার ছয়টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকপ্রাপ্ত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। সিরাজগঞ্জের জনসভা শেষে তিনি টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেবেন।

টাঙ্গাইলের যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের দরুন-চরজানা বাইপাস সংলগ্ন খোলা মাঠে বিকেল ৪টায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। দীর্ঘ ২১ বছর পর তার প্রথম টাঙ্গাইলের রাজনৈতিক জনসভায় অংশগ্রহণকে ঘিরে টাঙ্গাইল বিএনপির নেতাকর্মীরা মুখিয়ে আছেন। দলীয় সূত্র জানিয়েছে, এটি তারেক রহমানের টাঙ্গাইলের প্রথম রাজনৈতিক জনসভা।

টাঙ্গাইল জেলা বিএনপি তার আগমনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জনসভাস্থল নির্বাচন ও একাধিকবার পরিদর্শন করা হয়েছে। নেতাকর্মীদের দিকনির্দেশনা এবং সার্বিক তদারকি করছেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষ প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। জনসভাস্থলে শতাধিক মাইক ও বড় মঞ্চসহ বিশাল আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নেতাকর্মীদের নিয়ে বিশেষ প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে।

দীর্ঘ সময় পর প্রিয় নেতাকে কাছ থেকে দেখার অপেক্ষায় রয়েছে দলের কর্মীরা, সফল নির্বাচনের প্রত্যাশায় তারা উৎসবমুখর পরিবেশ তৈরি করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV