1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 19, 2026, 12:08 pm

মহাদেবপুরে নিয়ন্ত্রণ হারানো ড্রামট্রাকের ধাক্কা, প্রাণ গেল পাঁচজনের

Reporter Name
  • Update Time : Saturday, January 31, 2026
  • 75 Time View

জেলা প্রতিনিধি,

জেলার মহাদেবপুর উপজেলায় ড্রামট্রাকের চাপায় পাঁচজন নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের পাঠকাঠি এলাকায় এ ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ভোর সাড়ে চারটার দিকে একটি ড্রামট্রাক মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। এসময় পাঠকাঠি এলাকায় পৌঁছালে ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চলাচলরত একটি ভ্যানকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ভোর পাঁচটার দিকে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এ নিয়ে দুর্ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হয়। নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইমরুল কায়েস।

নিহতরা সবাই মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নুরপুর গ্রামের বাসিন্দা। তারা হলেন—মাংরা উরাওয়ের ছেলে সঞ্চু উরাও (৪৮), জুটুয়া পাহানের ছেলে বিপুল পাহান (২২), খোকা পাহানের ছেলে বীরেন পাহান (৫০), মৃত নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান (২৪) এবং অনিল পাহানের ছেলে বিপ্লব পাহান (২২)। এ ঘটনায় একই গ্রামের রমেসের ছেলে সামন্ত আহত হয়েছেন।

মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। তবে ট্রাকটির গতি বেশি থাকায় ক্ষয়ক্ষতির মাত্রা ভয়াবহ হয়ে ওঠে।

এদিকে মহাদেবপুর থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পর থেকেই ড্রামট্রাকের চালক পলাতক রয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতদের পরিবারের মাঝে শোকের মাতম চলছে এবং এলাকাবাসী সড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV