1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 4, 2026, 6:05 am

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রথম বৈঠক আজ বিকেল ৫টায়

Reporter Name
  • Update Time : Sunday, January 4, 2026
  • 226 Time View

নিজস্ব প্রতিনিধি,

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছে। রোববার (৪ জানুয়ারি) বিকেল ৫টায় গুলশানে দলের নির্বাচনী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সভায় নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি, কৌশল ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হবে। এর আগে, গত ১ জানুয়ারি বিএনপি ৪১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। এতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম খান, সদস্য সচিব হয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদু, এবং প্রধান সমন্বয়ক হয়েছেন মো. ইসমাইল জবিউল্লাহ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনী কার্যক্রমকে সুষ্ঠু, সংগঠিত ও সমন্বিতভাবে পরিচালনা করতে অভিজ্ঞ ও দায়িত্বশীল নেতাদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV