1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 6, 2026, 2:51 pm

ডোমার-ডিমলায় নির্বাচনী মাঠে গতি, দাঁড়িপাল্লায় ভোট চাইছেন অধ্যক্ষ আব্দুস সাত্তার

Reporter Name
  • Update Time : Monday, December 29, 2025
  • 140 Time View

নিজস্ব প্রতিনিধি,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-১ (ডোমার ও ডিমলা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে এ আসনে নির্বাচনী কার্যক্রমে নতুন গতি এসেছে।

অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির আলেম, শিক্ষাবিদ ও সমাজসেবক হিসেবে এলাকাবাসীর কাছে সুপরিচিত। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে আসছেন। তার মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে ডোমার ও ডিমলায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

তিনি বলেন, জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থনই তার মূল শক্তি।

প্রিয় ডোমার ও ডিমলাবাসীর কাছে বিনীত অনুরোধ—ন্যায়, সততা ও ইসলামী মূল্যবোধের পক্ষে দাঁড়িয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV