1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 6, 2026, 2:52 pm

১৭ বছর পর দেশে ফিরে তারেক রহমান, বসুন্ধরা এলাকায় নিরাপত্তা জোরদার

Reporter Name
  • Update Time : Thursday, December 25, 2025
  • 192 Time View

নিজস্ব প্রতিনিধি,

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছরের প্রবাসী জীবন শেষে দেশে ফিরেছেন। তার প্রত্যাবর্তনকে ঘিরে ঢাকার বসুন্ধরা এলাকার এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আজ সকাল থেকে বিএনপির স্থানীয় এবং বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা হাসপাতালের সামনে ভিড় করেছিলেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সরিয়ে দেয়। হাসপাতালের চারপাশের প্রধান ফটক ও সড়কে চেকপোস্ট ও বেড়া স্থাপন করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‍্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন অবস্থান করছে। আনুমানিক ৪৫০–৫০০ আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন।

বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে আসা তারেক রহমানকে দেখতে তারা বিভিন্ন জেলা থেকে এখানে এসেছেন। তারা মূলত এক নজর দেখার জন্য উপস্থিত আছেন।

তারেক রহমান আজ দুপুরে ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা গ্রহণের পর হাসপাতালে তার মাকে দেখবেন। হাসপাতালের সামনে এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা তাই সর্বোচ্চ পর্যায়ে রাখা হয়েছে, যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV