1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 6, 2026, 2:51 pm

তারেক রহমানকে স্বাগত জানিয়ে সোহেল তাজ বলেছেন, “আবার স্বাগতম! বাংলাদেশ আপনার কাছ থেকে ব্যতিক্রমী নেতৃত্ব প্রত্যাশা করে।”

Reporter Name
  • Update Time : Thursday, December 25, 2025
  • 192 Time View

নিজস্ব প্রতিনিধি,

দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার পর অবশেষে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনের দিনে তাকে স্বাগত জানিয়ে ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। আজ দুপুরে তিনি ফেসবুকে দৈনিক যুগান্তরের একটি ফটোকার্ডের সঙ্গে লিখেছেন, “আবার স্বাগতম! বাংলাদেশ আপনার কাছ থেকে ব্যতিক্রমী নেতৃত্ব প্রত্যাশা করে।”

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমও তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। তিনি তার স্ট্যাটাসে উল্লেখ করেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় দেড় যুগ পর বাংলাদেশে ফিরছেন। স্বৈরাচারের পতন, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, নানা উত্থান-পতন ও ক্রমধারার গুরুত্বপূর্ণ সময়ে তিনি আজ দেশে আসছেন। আমরা ২৪-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাকে স্বাগত জানাই।”

সারজিস আলম আরও জানান, দেশের স্বার্থ রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান। তিনি বলেন, “পূর্ব অভিজ্ঞতা ও বর্তমান বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক লড়াই, আধিপত্যবাদবিরোধী লড়াই এবং আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার পথে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব, এটাই প্রত্যাশা। স্বাগতম।”

আজ দুপুরে ঢাকায় পৌঁছানোর পর তারেক রহমান ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে গণসংবর্ধনা শেষে তিনি তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। দলের নেতাকর্মীরা এবং সমর্থকরা তাকে স্বাগত জানানোর জন্য পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকায় বিশাল ভিড় জমিয়েছেন। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে দেশের রাজনীতিতে নতুন আলোচনার সূচনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV