1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 6, 2026, 2:52 pm

দেশে নেমেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপ তারেক রহমানের

Reporter Name
  • Update Time : Thursday, December 25, 2025
  • 218 Time View

নিজস্ব প্রতিনিধি,

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে পৌঁছেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৩৬ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট ‘বিজি–২০২’ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান থেকে নেমে ভিআইপি লাউঞ্জে প্রবেশ করলে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানান। পরে লাউঞ্জের একটি কক্ষে অপেক্ষমাণ তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু গোলাপ ফুলের মালা পরিয়ে দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও কুশল বিনিময় করেন তারেক রহমান।

এরপর ভিআইপি লাউঞ্জেই মোবাইল ফোনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেন তারেক রহমান। ফোনালাপে তিনি প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজখবর নেন। একই সঙ্গে দীর্ঘদিন পর দেশে ফেরাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।

দলীয় সূত্র জানায়, ফোনালাপটি ছিল সৌজন্য ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়মূলক। দেশে ফেরার পর নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করায় সন্তোষ প্রকাশ করেন তারেক রহমান।

উল্লেখ্য, তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে দেশে এসেছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরা ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আবেগ লক্ষ করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV