1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 6, 2026, 3:43 pm

নির্বাচন ও গণভোটের দিন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ মনিটরিং অ্যাপ চালু করছে ইসি

Reporter Name
  • Update Time : Sunday, December 21, 2025
  • 157 Time View

নিজস্ব প্রাতনিধি,

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি বিশেষ মনিটরিং অ্যাপ ব্যবহার করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপের মাধ্যমে ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, সহিংসতা, হামলা ও অনিয়মসংক্রান্ত তথ্য ছবি, ভিডিও ও ভয়েস রেকর্ডসহ তাৎক্ষণিকভাবে ইসি ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পৌঁছাবে। পরিস্থিতি অনুযায়ী দ্রুত নির্দেশনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে।
ইসি সূত্র জানায়, অ্যাপটি নির্বাচন কমিশনের আইডিইএ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় তৈরি হচ্ছে এবং কাজ প্রায় শেষ পর্যায়ে। ভোটগ্রহণকে কেন্দ্র করে ৭২ ঘণ্টা এই অ্যাপ সক্রিয় থাকবে। এতে প্রিসাইডিং কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লগইন করতে পারবেন।
ভোটকেন্দ্রে কোনো অনিয়ম বা সহিংসতা ঘটলে প্রথমে তথ্য যাবে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তা ধাপে ধাপে রিটার্নিং কর্মকর্তা হয়ে সরাসরি ইসির কাছে পৌঁছাবে। প্রয়োজনে ইসি ভোটগ্রহণ স্থগিতসহ কঠোর পদক্ষেপ নিতে পারবে।
এদিকে নির্বাচনকে ঘিরে সহিংসতার আশঙ্কায় গোয়েন্দা সংস্থা ও পুলিশ তৎপর রয়েছে। সহিংসপ্রবণ কেন্দ্র ও প্রভাবশালী ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতেই এ উদ্যোগ বলে জানিয়েছে নির্বাচন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV