নিজস্ব প্রতিনিধি:
গেল শুক্রবারে দুপুরে রাজধানীর পুরানা
পল্টনের বক্স কালভার্ট রোডের বিজয়নগর
এলাকায় ঢাকা আট আসনে সম্ভাব্য স্বতন্ত্র
সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির উপর
হামলা করা হয়। ওসমান হাদি রিক্সায় করে
যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুজনের একজন
তাকে লক্ষ্য করে গুলি করে। তারপর দ্রুত
পালিয়ে যায়। গুলিতে হাদি মাথায় গুরুতর
আঘাত প্রাপ্ত হন। হামলার পরপরই
আইন-শৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করে এবং
গুলি চালানোর সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে
শনাক্ত করে। এরই প্রেক্ষাপটে এই ঘটনায়
নতুন তথ্য সামনে এসেছে। মূল অভিযুক্ত
শুটার ফয়সাল করিম মাসুদের বাবা
হুমায়ুনকে গ্রেপতার করেছে র্যাব। একই
সঙ্গে হত্যা চেষ্টায় ব্যবহৃত তিনটি
অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়
হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় প্রধান
সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের বাবা
হুমায়ুনকে নরসিংদীতে ফয়সালের
শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় একটি পুকুর থেকে হত্যা
চেষ্টায় ব্যবহৃত তিনটি অস্ত্র উদ্ধার করা
হয়েছে বলেও জানানো হয়। হাদির উপর হত্যা
চেষ্টার ঘটনার পর হামলাকারীদের শনাক্ত ও
গ্রেপ্তারে ধারাবাহিক অভিযান চালানো
হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে এই
ঘটনায় জড়িত অন্যান্যদের খুঁজে বের করতে
তদন্ত আরো জোরদার করা হয়েছে।
Leave a Reply