1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 6, 2026, 3:43 pm

জলঢাকায় শ্রমিকের উদ্দ্যোগে মহান বিজয় দিবস পালিত

Reporter Name
  • Update Time : Tuesday, December 16, 2025
  • 178 Time View
শাহাজাহান কবির লেলিন :- জলঢাকা প্রতিনিধি 
১৬ই ডিসেম্বর মহান দিবস উদযাপন উপলক্ষে জলঢাকায় বনাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও মিলাদ মাহফিল পালন করেছে নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন জলঢাকা উপ-কমিটি। দিবসটি যথাযোগ্য মর্যাদার সহিত পালনান্তে মঙ্গলবার সকালে  জলঢাকা বাসস্ট্যান্ডে শ্রমিক কার্যালয় থেকে বাদ্যযন্ত্র সংবলিত একটি বনাঢ্য আনন্দ র‍্যালী বের হয় এবং র‍্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শহীদদের পাদদেশে পুষ্পমাল্য অর্পণ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা করে পুনরায় শ্রমিক কার্যালয়ে এসে মিলাদ মাহফিল অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন জলঢাকা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন উপ-কমিটির সভাপতি মমিনুর রহমান সিনিয়র, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, সাংগাঠনিক সম্পাদক ইউনূস আলী, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, ট্রাক ট্রাংলড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুর রহমান, রোড সেক্রেটারি জুয়েল ইসলাম, শ্রমিক নেতা সুলতান মাহমুদ, লেবার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জোনাব আলী, মাইক্রোবাস শ্রমিক নেতা বাটুল ইসলাম, শ্রমিক নেতা মজিবর রহমান ও সাবেক বিএনপি নেতা টিটু মিয়া প্রমুখ। মিলাদ মাহফিলে জলঢাকা উপ-কমিটির সভাপতি মমিনুর রহমান সিনিয়র বলেন, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন জলঢাকা উপ-কমিটি, ট্রাক ট্রাংলড়ি শ্রমিক ইউনিয়ন, মাইক্রো শ্রমিক ইউনিয়ন, লেবার শ্রমিক ইউনিয়নের সার্বিক আয়োজনে সূর্য উদয়ের মুহুর্তে কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, শ্রমিক সংগঠনের সমন্বয়ে বনাঢ্য র‍্যালী, কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে পুষ্পমাল্য অর্পণ ও আলেচনা সভা শেষে এতিম, দুস্থ, অসহায় ও শ্রমিকদের মাঝে মিলাদ মাহফিলের খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। আমরা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের জলঢাকা উপ-কমিটি প্রতি বছরের ন্যায় এ মহান দিবসটি পালন করে থাকি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV