1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 20, 2026, 8:13 am

পলাশবাড়ীতে কবুতর প্রেমীদের মিলন মেলা ও পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : Saturday, December 6, 2025
  • 92 Time View
মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা)প্রতিনিধি :
গাইবান্ধা জেলার পলাশবাড়ী ইউনিটি হাই -ফ্লায়ার পিজিওন জোন আয়োজনে টুর্নামেন্ট কবুতর উড়ানোর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে পলাশবাড়ী এডুকেশনাল পার্ক ড্রিমল্যান্ডে কবুতর উড়ানোর প্রতিযোগিতারদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
পলাশবাড়ী ইউনিটি হাই -ফ্লায়ার পিজিওন জোনের
সভাপতি সোহানুর রহমান মিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা শামীম হোসেন, সাধারণ সম্পাদক স্বাধীন।
অনুষ্ঠানে আমন্ত্রণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী কালিবাড়ী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লাভলু সরকার।
শখের পোষা কবুতর ওড়ানো প্রতিযোগিতায় উপজেলার থেকে অংশ নেয়া বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ৩ জন প্রথম বিজয়ী রবিউল হাসান রবি, দ্বিতীয় হয়েছেন নিশান ও তৃতীয় হয়েছেন শিমুল।
প্রথম পুরস্কার একটি খাসি, দ্বিতীয় পুরস্কার রাজহাঁস ও তৃতীয় পুরস্কার দেশী হাঁস উপহার হিসেবে প্রদান করেন ও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন লিমন মিয়া।
পলাশবাড়ী ইউনিটি হাই -ফ্লায়ার পিজিওন জোনের
সভাপতি সোহানুর রহমান মিম তিনি তার বক্তব্যে বলেন, কবুতর হল শান্তির প্রতীক। স্বচ্ছ কবুতর বাজিতে রয়েছে প্রাণের বিনোদন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানুষের শান্তি। বর্তমান তরুণ প্রজন্ম কবুতর পালন ও কবুতর বাজি নিয়ে মেতে থাকলে দেশে কিশোর অপরাধ, মাদক, চুরি, ছিনতাই ব্যাপক হারে হ্রাস পাবে। সুখী সমৃদ্ধ দেশ গঠনে কবুতর পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বলে তিনি উলে­খ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV