নিজস্ব প্রতিনিধি,
সামাজিক যোগাযোগমাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে অনেকে দাবি করছেন— “তারেক রহমান দেশে ফিরছেন।” খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে তাঁর দেশে ফেরার বিষয়ে আলোচনা চলছিল, সেই প্রেক্ষাপটেই ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বক্তব্য—যেখানে তিনি বলেন, তারেক রহমান শীঘ্রই দেশে ফিরতে পারেন—এ ভিডিও ছড়িয়ে পড়ার গতি আরও বাড়িয়ে দিয়েছে।
তবে ভিডিও বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে—এটি নতুন নয়।
চলতি বছরের জুন মাসে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদুর রহমান বাংলাদেশ থেকে লন্ডনে পৌঁছালে তিনি বিমানবন্দরে গিয়ে তাকে স্বাগত জানান। ভাইরাল হওয়া ভিডিওটি সেই সময়েরই।
এর আগেও তারেক রহমান নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন—দেশে ফেরার সিদ্ধান্ত কোনো একক সিদ্ধান্ত নয়; এটি যৌথ ও রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়।
অন্যদিকে সরকার বলছে—তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার এক দিনের মধ্যেই তাঁর সব ধরনের ব্যবস্থাপনা ও সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত।
Leave a Reply