1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 20, 2026, 12:58 am

নতুন রাজনৈতিক জোটের ইঙ্গিত: ধর্মীয় জুলুম ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অ্যালায়েন্স গঠনের প্রস্তুতি

Reporter Name
  • Update Time : Tuesday, November 25, 2025
  • 60 Time View

নিজস্ব প্রতিনিধি:

খুব শিগগিরই দেশের রাজনীতিতে নতুন একটি জোট আত্মপ্রকাশ করতে যাচ্ছে—এমন ইঙ্গিত দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে দুই দিনব্যাপী মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে আলোচনা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। পাটোয়ারীর বক্তব্যে উঠে আসে, শিগগিরই এমন একটি রাজনৈতিক অ্যালায়েন্স ঘোষণা করা হবে যা থাকবে ধর্মীয় জুলুম, ফ্যাসিবাদ, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে স্পষ্ট অবস্থানে। তার দাবি—তারা ৩০০ আসনেই প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও জানান, বিএনপি–জামায়াতের বাইরে গিয়ে নতুন এই জোট জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে রাজনৈতিক সংস্কারের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। তার ভাষায়, “এই জোট হবে নারীর অধিকার, আলেম-ওলামার নিরাপত্তা, দুর্নীতি দমন ও সন্ত্রাস নির্মূলের পক্ষে দৃঢ় অবস্থানকারী একটি কাঠামো।” সংবাদ সম্মেলনে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, জাতীয় পার্টিকে ব্যবহার করে দেশে নির্বাচন প্রক্রিয়াকে বিঘ্নিত করার চেষ্টা চলছে। তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ কিছু শক্তি এবং প্রতিবেশী দেশের কিছু প্রভাবশালী গোষ্ঠী অতীতেও জাপার মাধ্যমে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে চেয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর প্রশাসনিক ক্ষমতা দখলের মানসিকতা থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসার আহ্বানও জানান এনসিপি নেতারা। প্রবাসী ভোটার নিবন্ধনেও উৎসাহ বৃদ্ধি অন্যদিকে আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চালু হওয়া “পোস্টাল ভোট বিডি” অ্যাপে মাত্র ছয় দিনেই নিবন্ধন করেছেন ২১ হাজারের বেশি প্রবাসী। নির্বাচন ভবনে ডাক বিভাগের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব তথ্য জানায় নির্বাচন কমিশন। ইসির তথ্য অনুযায়ী— সবচেয়ে বেশি নিবন্ধিত ভোটার দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশিরা। জেলা হিসেবে শীর্ষে ঢাকা। একক আসনের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জ-৩ এ। গত ১৮ নভেম্বর অ্যাপটি উদ্বোধনের পর ১৯ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে প্রবাসী নিবন্ধন শুরু হয়। বর্তমানে ৬৮টি দেশে “পোস্টাল ভোট বিডি” এর কার্যক্রম চালু রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV