1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 4, 2026, 12:02 pm

জলঢাকায় বিএনপির সাবেক দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : Tuesday, October 14, 2025
  • 139 Time View

আসাদুজ্জামান, স্টাফ রিপোর্টার, 

নীলফামারীর জলঢাকা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাবেক দায়িত্বশীল নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার অনির্বাণ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করে জেলা বিএনপি, নীলফামারী।

সভায় সভাপতিত্ব করেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের বিএনপি প্রার্থী ও প্রবীণ নেতা আলহাজ্ব সৈয়দ আলী। সভা পরিচালনা করেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. আকবর হোসেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম। তিনি তার বক্তব্যে বলেন, “সদস্য সংগ্রহ অভিযান বাস্তবায়নের পাশাপাশি সবাইকে নিজেকে সৈয়দ আলী মনে করে নির্বাচনী কাজ করতে হবে। বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে অংশ নিয়ে যদি কেউ ফ্যাসিস্ট সরকারের হয়ে কাজ করে, তবে তা হবে দলের প্রতি বিশ্বাসঘাতকতা। এমন ব্যক্তিদের বিরুদ্ধে সংগঠনিকভাবে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলীয় কার্যক্রম পরিচালনা করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য আহমেদ হোসেন বাবু, আহমেদ সাইদ চৌধুরী (ডিডু) এবং মো. ময়নুল ইসলাম মাস্টার, রশিদুল ইসলাম বাঙ্গালীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা সবাই আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সভাকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়, যা ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচি সফল করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV