1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
October 21, 2026, 6:19 am

লালমনিরহাটের কুলাঘাট চেকপোস্টে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ৪০ কেজি গাঁজা ও প্রাইভেটকার সহ সাময়িক বরখাস্ত এক পুলিশ সদস্যকে আটক করেছে।

Reporter Name
  • Update Time : Friday, August 15, 2025
  • 98 Time View

 লালমনিরহাট জেলা প্রতিনিধি,

লালমনিরহাটের কুলাঘাট চেকপোস্টে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ৪০ কেজি গাঁজা ও প্রাইভেটকার সহ সাময়িক বরখাস্ত এক পুলিশ সদস্যকে আটক করেছে।

গত বুধবার (১৩ আগস্ট) রাত ৯ টার দিকে সদর উপজেলার কুলাঘাট চেকপোষ্ট হতে গাঁজাসহ প্রাইভেটকার ও ০১জনকে আটক করেছে ব্যাটালিয়ন( ১৫ বিজিবি)।

বৃহস্পতিবার ১৪ আগষ্ট সকালে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কুলাঘাট চেকপোষ্টে সন্দেহভাজন ১ টি প্রাইভেটকার আসতে দেখে থামানোর নির্দেশ দিলে উক্ত প্রাইভেটকারসহ পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ৪০ কেজি গাঁজাসহ ০১টি প্রাইভেটকার ও ০১জন আসামী আটক করতে সক্ষম হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে একজন সাময়িক বরখাস্ত পুলিশ সদস্য।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, মাদকদ্রব্যসহ ০১ জন আসামী আটক করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে ভারতীয় গাঁজা ৪০ কেজি, বাজার মূল্য-১,৪০,০০০/-, প্রাইভেটকার ০১টি, বাজার মূল্য-১৫,০০,০০০/-, মোবাইল ফোন-০২টি, বাজার মূল্য-২২,০০০/- ও নগদ-১১,০০০/-, যার সর্বমোট বাজার মূল্য-১৬ লক্ষ ৬২ হাজার টাকা। আটকৃত আসামী মোঃ ইসমাইল হোসেন (৩৭), পিতা-মোঃ আব্দুল হাকিম, গ্রাম-মুরাড়িপুর, থানা-মিঠাপুকুর ও জেলা-রংপুরকে এর বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক জব্দকৃত মালামালসহ লালমনিরহাট সদর  হস্তান্তর করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।  মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV