1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 19, 2026, 11:18 pm

গণঅধিকার পরিষদের মনোনয়নে নির্বাচনী মাঠে এমপি প্রার্থী সোহাগ হোসেন বাবু

Reporter Name
  • Update Time : Sunday, August 3, 2025
  • 83 Time View
আল-আমিন, নীলফামারী। 
চব্বিশের ৩৬ জুলাইকে স্মরণীয় করে রাখতে ৩০০ আসনের মধ্যে চলতি বছরের জুলাই মাসে ৩৬ জন প্রার্থী মনোনীত করেছে গণঅধিকার পরিষদ। এরই ধারাবাহিকতায় নীলফামারী-৩ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ হোসেন বাবু।
মনোনয়নের পরপরই নিজ এলাকায় সরব নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তিনি। আজ রবিবার সকালে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বিধ্বস্তে নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন বাবু। সেখানে নিহতদের রূহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে তিনি ছুটে যান পূর্ব বালাগ্রামের মন্তেরডাঙ্গা মদিনাতুল উলুম এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায়। শতাধিক এতিম ছাত্রদের দুপুরের খাবারের আয়োজন করেন এবং দীর্ঘক্ষণ তাদের সঙ্গে সময় কাটান। এ সময় তিনি ছাত্রদের খোঁজখবর নেন ও মিষ্টিমুখ করান।
এরপর শুরু হয় পূর্ণদমে নির্বাচনী প্রচারণা। বাবুর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা নীলফামারী-৩ আসনের অন্তর্গত ১১টি ইউনিয়নে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। এলাকাবাসীর দাবি-দাওয়া ও সমস্যা জানতে চেয়ে নিচ্ছেন খোঁজখবর।
স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, জনগণের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে এবং নতুন রাজনীতির ধারাকে তুলে ধরতে সোহাগ হোসেন বাবু প্রচারণায় ভিন্নধর্মী কৌশল নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV