1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 20, 2026, 9:26 am

নীলফামারীর জলঢাকায়  বাসভাড়ায় অতিরিক্ত টাকা আদায়ে সেনাবাহিনী অভিযান 

Reporter Name
  • Update Time : Friday, June 13, 2025
  • 144 Time View
শাহজাহান কবির লেলিন, (জলঢাকা) নিলফামারী।
নীলফামারীর জলঢাকায় ঈদুল আযহা ছুটি শেষে দুরপাল্লার  যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে যৌথ অভিযান  ।
 (১২ জুন)  বৃহস্পতিবার বিকেলে   অভিযান পরিচালনা করেন বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। বিকেল হতে সন্ধ্যা পর্যন্ত চলে এ অভিযান। অভিযানে জরিমানা করা হয় দুইটি যাত্রীবাহী  বাসকে । যাত্রীদের ফেরত দেওয়া হয় অতিরিক্ত আদায় করা টাকা।
জানাগেছে,  ঈদুলআযহার  ছুটিশেষে কর্মস্থানে যোগদিতে দুরপাল্লার বাসের ফিরতি  টিকিটে অতিরিক্ত ভাড়া আদায়ের খবর পেয়ে বিকেল থেকেই তৎপর হয় সেনাবাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট ক্যাপ্টেন জাছের  আবদুল্লাহ ফুয়াদের নেতৃত্বে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিনকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা হয়।
 অভিযানে দেখা যায়, বেশ কয়েকটি বাস যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করছে।এই অবস্থায় সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে  দুটি বাসকে ১০ হাজার টাকা করে জরিমানা করে। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফিরিয়ে দিতে বাস কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।
অভিযানে সেনাবাহিনীর পক্ষ থেকে বাস মালিক ও চালকদের সতর্ক করে, সংক্ষিপ্ত এক ব্রিফিংয়ে, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ ইমরুল মুজাক্কিন জানান,জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV