বাসুদেব রায়, ডোমার উপজেলা প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে মনোনয়ন পেয়েছেন মোঃ খায়রুল আলম আনাম।
শুক্রবার (২৪শে নভেম্বর) বিকালে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতারের উপস্থিতিতে ১৮১ আসনে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এতে নীলফামারী-১ আসনে মোঃ খায়রুল আলম আনামকে মনোনীত করেন তারা।
মোঃ খায়রুল আলম আনাম এর আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাসদ থেকে নির্বাচন করেছিলেন।
Leave a Reply