1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 19, 2026, 8:21 pm

দেশে আগের মত এখন আর মঙ্গা নেই- নওগাঁয় খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : Tuesday, February 21, 2023
  • 179 Time View
ব্যুরো প্রধান রাজশাহী বিভাগ মো: রাকিব :
 
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে আগের মত এখন আর মঙ্গা নেই। খাদ্যে বাংলাদেশ এখন স্বয়ংস্মপূর্ণ। তবে খাদ্যের নিরাপত্ত্বা নেই। এই জন্য আমরা কাজ করছি।
আজ সোমবার  দুপুরে নওগাঁয় সদর উপজেলা অডিটোরিয়ামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের দেশে ভালো খাবার রয়েছে। কিন্তু সচেতনতার অভাবে ও কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় আমাদেরকে ভেজাল খাবার খাওযায়। তাই আমাদেরকে সচেতন হতে হবে। পাশাপাশি নিরাপদ ও পুষ্টিকর খাবার বিষয়ক মৌলিক দক্ষতা ও জ্ঞান সর্বত্র ছড়িয়ে দিতে হবে।
এসময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইউম সরকারসহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV