মোঃ এমদাদুল হক, নীলফামারী।
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সত্য ও ন্যায়ের পক্ষে থাকার অঙ্গীকার নিয়ে নীলফামারীর জলঢাকায় উদযাপন করা হলো জাতীয় দৈনিক ‘সংবাদ সারাবেলা’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় জলঢাকা প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
জলঢাকা প্রেসক্লাবের সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার নায়েবে আমির আলহাজ কামারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন:
শাহজাহান কবীর লেলিন: সাধারণ সম্পাদক, জলঢাকা প্রেসক্লাব ও আহ্বায়ক, জলঢাকা উপজেলা স্বেচ্ছাসেবক দল।
মনিরুজ্জামান লেবু: সিনিয়র সহসভাপতি, জলঢাকা প্রেসক্লাব।
মাহবুবর রহমান (মনি): সাধারণ সম্পাদক, সাংবাদিক ঐক্য পরিষদ।
শামীম: স্থানীয় যুবদল নেতা।
এ ছাড়া জাতীয় সাংবাদিক সংস্থা, রিপোর্টার্স ইউনিটি ও রিপোর্টার্স ক্লাবের প্রতিনিধিসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নিয়ে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে বস্তুর নিষ্ঠতা বজায় রেখে সংবাদ পরিবেশনই একটি পত্রিকার আসল শক্তি। সংবাদ সারাবেলা আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পুরো আয়োজনটি সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন দৈনিক সংবাদ সারাবেলার জলঢাকা উপজেলা প্রতিনিধি আল ইকরাম বিপ্লব চিশতী।
Leave a Reply