1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 9, 2026, 2:47 pm

বিশ্বকাপ ফাইনালে থাকছে মেগা হাফটাইম শো, পারফর্মারদের তালিকা প্রকাশ

Reporter Name
  • Update Time : Thursday, July 9, 2026
  • 16 Time View

বিনোদন ডেস্ক

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম যুক্ত হচ্ছে সুপার বোলের আদলে জাঁকজমকপূর্ণ হাফটাইম শো। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে দর্শকদের জন্য থাকছে সংগীত, বিনোদন ও বৈশ্বিক সচেতনতার এক অনন্য আয়োজন। আগামী ১৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিতব্য এই বিশেষ অনুষ্ঠানে পারফর্ম করবেন বিশ্বের জনপ্রিয় কয়েকজন সংগীত তারকা।

হাফটাইম শোর প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন কানাডীয় পপ সুপারস্টার জাস্টিন বিবার। তার সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা, লাতিন সংগীতের বিশ্বতারকা শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এমন তারকাবহুল সংগীতানুষ্ঠান আয়োজনকে বিশ্বকাপ ইতিহাসের নতুন অধ্যায় হিসেবে দেখছে ফিফা।

ফিফা জানিয়েছে, প্রায় ১১ মিনিটের এই হাফটাইম শো শুধু বিনোদনের জন্য নয়, এর রয়েছে একটি মানবিক লক্ষ্যও। অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ যাবে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে, যার মাধ্যমে বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য ১০ কোটি মার্কিন ডলার সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ আয়োজনে আরও পারফর্ম করবেন গ্র্যামি জয়ী নাইজেরীয় শিল্পী বার্না বয়, ভেনেজুয়েলার বিশ্বখ্যাত কন্ডাক্টর গুস্তাভো দুদামেল, ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের সহযোগিতায় পিএস২২ কোরাস এবং জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসেম স্ট্রিট-এর পরিচিত চরিত্রগুলো। ফলে ফুটবল, সংগীত ও পারিবারিক বিনোদনের এক অনন্য সমন্বয় দেখতে পাবেন দর্শকরা।

বিশ্বকাপে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাস্টিন বিবারও। তিনি বলেন, “ফিফা বিশ্বকাপ এমন একটি আয়োজন, যা পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষকে এক সুতোয় গাঁথতে পারে। এই মঞ্চের অংশ হতে পারাটা আমার জন্য বিশেষ সম্মানের।”

উল্লেখ্য, চলতি বছরের বসন্তে ক্যালিফোর্নিয়ার কোচেলা উৎসবে দীর্ঘ চার বছর পর বড় মঞ্চে ফিরে আসেন বিবার। স্বাস্থ্যগত সমস্যার কারণে ‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’ বাতিলের পর সেটিই ছিল তার সবচেয়ে বড় লাইভ পারফরম্যান্স। বিশ্বকাপের ফাইনাল তার আন্তর্জাতিক মঞ্চে আরেকটি বড় প্রত্যাবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও পারফর্ম করেছিলেন শাকিরা ও বার্না বয়। তাদের গাওয়া যৌথ গান ‘ডাই ডাই’ ইতোমধ্যে টুর্নামেন্টজুড়ে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং বিভিন্ন স্টেডিয়ামে নিয়মিত বাজানো হচ্ছে।

প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ। যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো হলেও তিন স্বাগতিক দেশই নকআউট পর্বের আগেই বিদায় নিয়েছে, যা এবারের আসরের অন্যতম বড় চমক।

এদিকে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের উত্তেজনা। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। এরপর মাঠে নামবে স্পেন-বেলজিয়াম, নরওয়ে-ইংল্যান্ড এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

ব্যক্তিগত অর্জনের লড়াইয়েও জমে উঠেছে প্রতিযোগিতা। গোল্ডেন বুটের দৌড়ে ৮ গোল নিয়ে শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তার ঠিক পেছনে ৭টি করে গোল করেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের আর্লিং হলান্ড। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন ৬ গোল নিয়ে রয়েছেন লড়াইয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV